সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এবারও শোলাকিয়ায় হচ্ছে না ঈদের জামাত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১৬০ বার

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারও হচ্ছে না পবিত্র ঈদুল আজহার জামাত। ভার্চুয়ালি ঈদগাহ কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

জেলা প্রশাসক বলেন, ‘প্রতি বছর ঈদের নামাজে শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণের কারণে সবার নিরাপত্তার কথা বিবেচনা করে এখানে এবারের ঈদুল আজহার জামাত না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

ঈদগাহ কমিটির সভাপতি বলেন, ‘এবার মসজিদেও ঈদুল আজহার জামাত বড় পরিসরে হবে না। শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এর আগে করোনা মহামারির কারণে শোলাকিয়া ঈদগাহ মাঠে গত ঈদুল ফিতরেও নামাজ হয়নি।’

প্রসঙ্গত, ১৮২৮ সালে এ মাঠে ঈদের জামাতে প্রথম সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। পরে সেটি শোলাকিয়া নামে পরিচিতি পায়। প্রায় আড়াইশ বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৩ তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com