সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ-নির্যাতন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৬৯ বার

পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজিব আলিখিলের মেয়ে সিলসিলা আলিখিলকে অপহরণ ও নির্যাতন করা হয়েছে। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের বাড়ি যাওয়ার সময় সিলসিলাকে অপহরণ ও আহত করার ঘটনা ঘটেছে।

দূতালয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে আরও বলা হয়, অপহরণের পর সিলসিলাকে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। সেখানে তাকে ‘মারাত্মকভাবে নির্যাতন’ করা হয়। এতে সিলসিলা আহত হন। পরে তাকে মুক্তি দিলে হাসপাতালে ভর্তি করা হয়।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ, মারাত্মক নির্যাতন ও আহত করার ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। রাষ্ট্রদূত নাজিব আলিখিল এ ঘটনাকে ‘অমানবিক আক্রমণ’ বলে নিন্দা জানিয়েছেন। বর্তমানে সিলসিলা একটু ভালো বোধ করছেন বলেও তিনি জানিয়েছেন।

বিবিসির খবরে আরও বলা হয়েছে, ২০ বছর বয়সী সিলসিলা আলিখিল একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন। এ সময় একদল হামলাকারী তার গাড়িতে উঠে পড়ে মারধর করতে শুরু করে রাষ্ট্রদূতের মেয়েকে। তিনি মারাত্মক নির্যাতনের শিকার হন।

এ ঘটনায় আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে কূটনীতিবিদ ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com