শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

শুরু হলো পোশাকশ্রমিকদের টিকাদান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৬৩ বার

করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কর্মসূচি অংশ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে কারখানা শ্রমিকদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার বেলা ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবড়িতে তুসোকা গার্মেন্টসে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম টিকা দান কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কারখানা শ্রমিকদের এই টিকাদান কর্মসূচি শুরু করা হলো। প্রথম পর্যায়ে ৪টি কারখানার ১২ হাজার শ্রমিক কর্মচারি টিকা পাবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি কারখানায় শ্রমিকদের এভাবে টিকা দেওয়া হবে। এ ব্যপারে সকলের সহযোগিতা প্রয়োজন।‘ তিনি শ্রমিকদের টিকাদান কর্মসূচি গাজীপুর সিটিতে উদ্বোধন করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি মানুষ টিকা পাবে। টিকা নেওয়ার ক্ষেত্রে বয়সের সীমা তুলে দেওয়ায় ভালো হয়েছে। শ্রমিকরা আজ থেকে শুধুমাত্র এনআইডি কার্ডের ফটোকপি দেখিয়েই টিকা নিতে পারবে। আজ গাজীপুরে চারটি কারখানায় টিকা দেওয়া চলছে বলে জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, সিটি কর্পোরেশনের সিইও মো. আমিনুল ইসলাম, বিজিএমইএ’র সভাপতি মো. ফারুক হোসেন, সহসভাপতি মো. নাসির উদ্দিন, তুসোকা গ্রুপের সহব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন, পরিচালক দেলোয়ার হোসেন, ইকবাল কবির, এম এন এস এর কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. রমেশ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com