রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সুপ্রিম কোর্ট সংশ্লিষ্টদের ৩১ জুলাইয়ের মধ্যে টিকা নেয়ার নির্দেশনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৩৩ বার

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯-এর টিকা ৩১ জুলাইয়ের মধ্যে গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবরের স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের যেসব কর্মকর্তা ও কর্মচারী এখনো কোভিড-১৯-এর ভ্যাকসিন (টিকা) গ্রহণ করেননি তাদের নিবন্ধন সম্পন্ন করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা ও কর্মচারীর ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত টিকা কার্ড বা সনদ আগামী ১ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শাখার সুপারিন্টেনডেন্ট ও বেঞ্চ অফিসারের মাধ্যমে সহকারী রেজিস্ট্রারের (প্রশাসন) দফতরে পাঠাবেন। এ সময়ের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ভ্যাকসিন গ্রহণ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com