শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

১২ শিশুকে পরীক্ষা, সবারই ডেলটা ভেরিয়েন্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১৪৪ বার

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত শতভাগ শিশুর শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন একদল গবেষক। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি নবজাতক থেকে ১৬ বছর বয়সী ১২ শিশুর করোনার জিনোম সিকোয়েন্সিং করার পর গবেষণায় এ তথ্য উঠে আসে।

রোববার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা: আবদুর রব মাসুম এসব তথ্য নিশ্চিত করেন।

ডা: আবদুর রব মাসুম জানান, গবেষণায় প্রাপ্ত সিকোয়েন্স-ডেটা জার্মানি থেকে প্রকাশিত ভাইরাসের আন্তর্জাতিক তথ্যভাণ্ডার সংস্থা ‘গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা’তে গৃহীত হয়েছে।

গবেষক দলের অন্য গবেষণা অনুযায়ী, প্রাপ্তবয়স্ক করোনা রোগীদের মাঝে ৮০ ভাগ রোগী পুরুষ হলেও শিশুদের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। মেয়ে শিশুরাও সমানভাবে এ ভ্যারিয়েন্টে সংক্রমিত হচ্ছে। ৯৫ ভাগ শিশুর শরীরে জ্বরের লক্ষণ এবং ৭০ ভাগ শিশুর সর্দি ও কাশি ছিল। শুধুমাত্র একজন শিশু পুরোপুরি উপসর্গহীন ছিল।

গবেষকদলে আরো ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: মো: মিনহাজুল হক, রাজদীপ বিশ্বাস ও আকরাম হোসেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডা: ফাহিম হাসান রেজা।

সার্বিক তত্ত্বাবধানে ছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ভাইরোলজি বিভাগের গবেষকদল। এই দলের নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী ড. মুস্তাফিজুর রহমান এবং ড. মোহাম্মদ এনায়েত হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com