শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১৮৬ বার

কুষ্টিয়ায় বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনের করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম। তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫৫ জন উপসর্গ নিয়ে মোট ২৪১ জন ভর্তি রয়েছে।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৮২ জনের নমুনা পরিক্ষা করে ২১ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.৬১শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com