সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৯ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১৭২ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মৃত নয় জনের মধ্যে তিন জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, অন্য ছয় জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মু জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ডা. মহিউদ্দিন খান মুন জানান,  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৩৭৯ জন রোগী  ভর্তি আছেন৷  এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৩২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

এদিকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম  জানিয়েছেন ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ২২৬ টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ২২ শতাংশ ।

করোনায় আক্রান্ত হয়ে মারা তারা হলেন – ময়মনসিংহের সদরের সুমনা (৩৫), ত্রিশালের আব্দুল মজিদ (৭০) ও মনির হোসেন (৩২)।  এই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান: ময়মনসিংহ সদরের এমদাদুল হক (৫০), রমেসা বেগম (১০০), ত্রিশালের সামাদ মিয়া (৯০), নেত্রকোনার বারহাট্টার ফজরুনেসা (৬০), জামালপুর সদরের রাজিয়া বেগম (৮৫) ও মাদারগঞ্জের মেরি (৫০)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com