সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ জামাই নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১৭৭ বার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জামাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বালিকা স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নয়ন মিয়া (৩০) ও হামিদুল ইসলাম নামের দুই ভায়রা রায়গঞ্জ ইউনিয়নের মিনা বাজার এলাকায় তাদের শ্বশুরবাড়ি থেকে ঈদের দাওয়াত খেয়ে রায়গঞ্জ বাজারের দিকে ফিরছিলেন। ফেরার পথে রায়গঞ্জ বালিকা বিদ্যালয় সংলগ্ন মোড়ে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে একটি সুপারি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন দুজনই। পরে স্থানীয় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নয়ন মিয়ার। নয়ন নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া ফকিরটারী এলাকার আজিজুল ইসলামের ছেলে।

অপর জামাই বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানিরকুটি এলাকার হামিদুল ইসলাম (৩০) এর অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হামিদুল ইসলামও মারা যান।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাজিদ হাসান লিংকন বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে এখানে নিয়ে এসেছিল। তাদের মধ্যে একজন পথেই মারা গেছেন। আরেকজনের অবস্থার অবনতি দেখে সঙ্গে সঙ্গে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তিনিও আজ সকালে মারা গেছেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, গাড়ির চালক ও আরোহী দুজনেরই মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com