শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ছেলের করোনার খবরে স্ট্রোকে মায়ের মৃত্যু, পরে মারা গেলেন বাবাও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৫৭ বার

ছেলে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি- এ খবর শোনার পর স্ট্রোক করে মারা গেলেন মা। পরে করোনায় ছেলের মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন বাবাও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদান্দনপুর গ্রামে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল হাজী শহিদুল ইসলাম স্বপন (৬৫)। সেখানে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এ খবর শুনে ঈদের দিন (২১ জুলাই) স্ট্রোক করে তার মা রাবেয়া বেগমের (৯৫) মৃত‌্যু হয়।

হাসপাতালে শনিবার (২৪ জুলাই) ভোরে হাজী শহিদুল ইসলাম স্বপনের অবস্থার অবনতি হলে তার মৃত‌্যু হয়। এদিকে এ খবর শোনার পর স্বপনের বাবা হাজী আব্দুল মান্নান সিদ্দিকীও (১০৫) স্ট্রোকে মারা যান।

স্থানীয় সয়দাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলম খলিল ওই পরিবারের বরাত দিয়ে বলেন, ‘ছেলের করোনার কথা শুনে প্রথমে মা মারা যান। পরে ছেলের মৃত্যুর কথা শুনে বাবাও চলে গেলেন। বাবা-ছেলের জানাজা শেষে শনিবার (২৪ জুলাই) দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে তাদের জানাজা সম্পন্ন করে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com