শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৩৭ বার

কুমিল্লার চান্দিনায় বালু বোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।

মারাত্মক আহত অবস্থায় হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমেকে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দেয়। পরে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। হাসপাতালে নেয়ার পথে কাভার্ডভ্যান চালক মারা যান। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com