বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এক বছরের জন্য নিষিদ্ধ শ্রীলঙ্কার তিন ক্রিকেটার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২০৮ বার

বায়ো-বাবল ভেঙে বড় ধরনের শাস্তি পেল শ্রীলঙ্কা জাতীয় দলের তিন ক্রিকেটার। ইংল্যান্ড সফরে জৈব-সুরক্ষা বলয় থেকে বের হয়ে ধূমপান করায় এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন কুসল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলা। এই ত্রয়ীকে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর ও ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। একই সঙ্গে প্রত্যেককে এক কোটি রুপি করে জরিমানাও করা হয়।

গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এসএলসি। নিষেধাজ্ঞার পরের দুই বছর তাদের তিনজনকে কঠোর নজরদারিতে রাখবে বোর্ড। এই সময় কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে আবারও জড়িত থাকলে বড় ধরনের নিষেধাজ্ঞায় পড়বেন তারা। যদিও শাস্তির পরিমাণ আরও বড় হতে পারতো। কিন্তু এসএলসি তাদের শাস্তির মেয়াদ অনেকখানি কমিয়ে দিয়েছে।

গত জুনে ইংল্যান্ড সফরে বায়ো-বাবল ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলা। তাৎক্ষণিকভাবে দেশে ফিরিয়ে আনা হয় তাদের। ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের সাবেক বিচারককে প্রধান করে গঠন করা হয় পাঁচ সদদ্যের কমিটি। তারা সুপারিশ করেছিলেন মেন্ডিস ও গুনাথিলাকাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার, ডিকভেলাকে ১৮ মাস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com