শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মমেকের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২০৫ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ওই ২১ জনের মধ্যে ৯ জন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে মারা যান। আজ রোববার সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নুরজাহান বেগম (৬৫), নাজমা বেগম (৭০), মো. আব্দুর রোউফ (৬৫), মুক্তাগাছার সালমা বেগম (৪২), ত্রিশালের সুলতান আহমেদ (৭২), গৌরীপুরের মতিউর (৭০), টাঙ্গাইল ঘাটাইলের মোশারফ হোসেন (৫২), মধুপুরের আব্দুল হামিদ আব্দুল হামিদ (৫৫) ও গাজীপুর শ্রীপুরের খোদেজা বেগম (৫০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নাজমা সুলতানা (৫০), মোবারক (৭০), হামিদা (৭০), শিরিন আক্তার (৫৫) মুক্তাগাছার নুরজাহান (৮০), মাহফুজুল হক (৬৯), হালুয়াঘাটের জহির (৩৩), মোহাম্মদ আলি (৫৯), ত্রিশালের লাভলী (৫৫), নান্দাইলের আব্দুর জব্বার (৮০), জামালপুর সদরের হাওয়া বেগম (৭০) ও দেওয়ানগঞ্জের জইনুদ্দীন (৩৩)।

মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫২৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৯৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন রোগী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com