বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দলের প্রয়োজনে ওপেন করবেন সাকিব-মিঠুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২১৭ বার
Bangladesh's Shakib Al Hasan, right, and Liton Das celebrate winning the Cricket World Cup match between West Indies and Bangladesh at The Taunton County Ground, Taunton, south west England, Monday June 17, 2019. (David Davies/PA via AP)

ইনজুরির কারণে আগেই অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিঁটকে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। তাদের বিকল্প হিসেবে এই সিরিজে ওপেনারের ভূমিকায় থাকবেন সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখ। তবে এই দুজনের কেউ একজন ইনজুরিতে পড়লে দলের ওপেনিংয়ে ভূমিকা রাখবে কে? তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তর খুঁজচ্ছে বাংলাদেশ। অবশেষে এ নিয়ে নিজের ভাবনার কথা জানালেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

কঠোর শর্ত সাপক্ষে বাংলাদেশে খেলতে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত ২১ তারিখ থেকে বায়ো-বাবলের ভেতর না থাকলে নতুন করে কারোর প্রবেশের সুযোগ থাকছে না। সেই হিসেবে এই সিরিজে কোনো ক্রিকেটার ইনজুরি সমস্যায় পড়লেও নতুন করে বাইরে থেকে কাউকে দলে ডাকতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে দলের ওপেনিংয়ে ভূমিকা রাখবে পারেন সাকিব আল হাসান কিংবা মোহাম্মদ মিঠুন। এমনটাই মনে করেন রাসেল ডোমিঙ্গো।

আজ রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। সাকিব আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে। মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান, এই সংস্করণে প্রয়োজনে সে ওপেন করতে পারে, যদি কোনো ওপেনার চোট পায়। আশা করি, ওপেনারদের কিছু হবে না। তবে কিছু হয়ে গেলে, বিকল্প আছে আমাদের।’

সাকিব আল হাসান তার আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই ওপেনার হিসেবে ব্যাট করেননি। বর্তমানে তিনে ব্যাট করেন তিনি। এটি তার সর্বোচ্চ উপরে ব্যাটিং। তবে ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করেছেন মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেট ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টিতে ওপেনিং করেন তিনি। দুজনই এই পজিশনে অনভিজ্ঞ। তবুও দলের প্রয়োজন মেটাতে যেকেউই আসতে পারেন এই পজিশনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com