শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

খুলনা বিভাগে আরও ৩৬ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৮৪ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭৬১ জন। আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় নয় জন, ঝিনাইদহে ছয় জন, যশোরে পাঁচ জন, মেহেরপুরে চার জন, বাগেরহাট ও নড়াইলে একজন করে মারা গেছেন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সংক্রমণ শুরুর পর থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৫৪ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫৯০ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৩৫৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com