বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

লকডাউনের পর বাস ভাড়া যেমন হবে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৮৪ বার

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এবার ১১ আগস্ট থেকে অর্ধেক নয়; শতভাগ আসনে যাত্রী নিয়ে চলাচল করতে পারবে গণপরিবহণ। তবে সড়কপথে গণপরিবহণ চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সাথে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহণ সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

পরিবহণ মালিক সমিতির এই নেতা আরো বলেন, যদি অর্ধেক আসন খালি রেখে পরিবহণ চালাতে হয় তাহলে ভাড়া বাড়তি নেয়া হবে। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১১ আগস্টের পর থেকে কেউ বেশি ভাড়া নিতে পারবে না। আগের নিয়মে গাড়ি চালানো হবে। ভাড়াও আগের মতোই নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com