শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রামেক হাসপাতালে আরো ১১ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৫৭ বার

করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে আবার মৃত্যু কমেছে রামেক হাসপাতালের করোনা ইউনিটে।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দু’জন, নওগাঁর একজন ও পাবনার দু’জন রয়েছেন। এর মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী।’ সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর বিষয়ে রামেক হাসপাতাল পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দু’জন ও পাবনার একজন করোনা সংক্রমণে মারা গেছেন। আর করোনা উপসর্গে মারা গেছেন রাজশাহীর দু’জন, নওগাঁর একজন ও পাবনার একজন।’

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২১১ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৮৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯৯ জন।’

দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে রামেক হাসপাতাল পরিচালক জানান, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ২৬৮ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ৪৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৪ জনের করোনা পজিটিভ ফল আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৫ শতাংশ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com