বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘মেসিকে ধরে রাখার পূর্ণ চেষ্টা করেনি বার্সা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৮৮ বার

বার্সেলোনার ইতিহাসে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। ক্যারিয়ারের সবটুকু সময়ই যেই ক্লাবে কাটাতে চেয়েছিলেন, সেই ক্লাব থেকে বিদায় নিতে হয়েছে ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে। মেসিকে ধরে রাখতে পারেনি বার্সা। নানা জটিলতার অজুহাতে মেসিকে বিদায় জানায় কাতালনরা। তবে বার্সার এক কর্মকর্তার দাবি, মেসিকে ধরে রাখার পূর্ণ চেষ্টা করেনি ক্লাব। যদি তাই করতো তাহলে মেসিকে ধরে রাখার ভিন্ন সুযোগ ছিল ক্লাবের।

বার্সেলোনার কমিশনের সাবেক সদস্য জাউম লোপিসর মতে, ‘মেসিকে রাখার জন্য আরও চেষ্টা করতে পারত বার্সেলোনা। আরও ২৫ দিন বাকি ছিল। আমার মনে হয় না, যা যা করা সম্ভব ছিল তার পুরোটা করা হয়েছে।’

মেসিকে ধরে রাখতে না পারায় ক্লাবের প্রতি ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেছেন লোপিস। তিনি বলেন, ‘মেসির ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ইচ্ছাই ছিল না। মেসির বিদায়ের ফলে বেতনের বিষয়টি সামনে এসেছে। কিন্তু ক্লাবে অনেক খেলোয়াড়, স্টাফ আছে যাদের কোনো প্রয়োজনই নেই। আরও অনেক কিছুই করা যেত, যা একদমই করা হয়নি।’

বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার সমালোচনা করে লোপিস বলেন, ‘ইএসএল দুর্দান্ত প্রজেক্ট। কিন্তু এটা অনিশ্চিত। যখন মেসির বিদায়কে ঘিরে বার্সেলোনার সমর্থকরা কান্নারত, তখন লাপোর্তা কি না রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন! আমাদের নিজেদের ইমেজের দিকটিও খেয়াল রাখতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com