বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মেসিহীন বার্সার প্রথম জয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২১৫ বার

৫২৬ দিন পর ন্যু ক্যাম্পে ফিরলো দর্শক। অনেক দর্শকের গায়ে মেসি লেখা জার্সি। কিন্তু মেসি নেই মাঠে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখন যার নতুন ঠিকানা পিএসজি। বার্সা দর্শকদের মধ্যেও ছিল আক্ষেপ। দারুণ জয়ে সে আক্ষেপ উবে গেছে কাতালান ভক্তদের।

প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় বার্সেলোনা, যার আটটিই ছিল লক্ষ্যে। দ্বিতীয়ার্ধে গুছিয়ে ওঠা সোসিয়েদাদের ১১ শটের তিনটি ছিল লক্ষ্যে।

বিরতির আগ মুহূর্তে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে কোনাকুনি হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট (২-০)। ৫৯ মিনিটে স্কোর বেড়ে দাড়ায় ৩-০তে। জর্দি আলবার শট গোলরক্ষক ঠেকালেও বল হাতে রাখতে পারেননি। আলগা বল ফাঁকায় পেয়ে জালে পাঠান ব্রাথওয়েট। লা লিগার ইতিহাসে প্রথম ডেনিশ ফুটবলার হিসেবে ম্যাচে জোড়া গোল করলেন তিনি। ৮২ মিনিটে লোবেতো একটি গোল শোধ করেন সোসিয়েদাদের হয়ে। খানিক পরই মিকেল ওইয়ারসাবাল দুর্দান্ত ফ্রি কিকে স্কোরলাইন করেন ৩-২। ম্যাচে আসে উত্তেজনা।

তবে পাঁচ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে রবার্তো্র গোলে জয় একরকম নিশ্চিতই হয়ে যায় বার্সেলোনার।

অন্যদিকে শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ শুরু করেছে আটলেটিকো মাদ্রিদও। দিনের প্রথম ম্যাচে তারা কোররেয়ার জোড়া গোলে ২-১ ব্যবধানে হারায় সেল্টা ভিগোকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com