বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় ২ ঘণ্টা এগোল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২১২ বার

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড দল। সিরিজের ম্যাচগুলোর সূচি ও ভেন্যু আগেই প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ সেপ্টেম্বরে শুরু হবে প্রথম ম্যাচ। পরের চারটি হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

সিরিজের সব ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে সেই সময় ম্যাচ শুরুর সময় নির্ধারণ করতে পারেনি বিসিবি। সোমবার জানা গেল ম্যাচ শুরুর সময়।

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে সব ম্যাচই শুরু হয়েছিল সন্ধ্যা ৬টায়। তবে নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচই ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টায়।

মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত তাতে বিকাল ৪টায় ম্যাচগুলো শুরু হবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ২ ঘণ্টা এগিয়ে এলো কেন? জবাবে প্রধান নির্বাহী বলেন, দুই দেশের সময়ের মারপ্যাঁচের কারণে রীতিমতো বাধ্য হয়ে এগিয়ে আনা হয়েছে সময়।

সুজনের ব্যাখ্যা, ‘নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের সময়ের একটা পার্থক্য আছে। বাংলাদেশ থেকে ৬ ঘণ্টা এগিয়ে ওরা। আমাদের সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হলে তখন নিউজিল্যান্ডে বাজবে রাত ১২টা। তখন তো ওরা ঘুমাবে। ওদের ভিউয়ারশিপেরও একটা ব্যাপার আছে না! আমরা টিম ম্যানেজমেন্টে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে সেই বিষয়টি আলাপ-আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com