বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

৩ দিনে ময়লার ময়লার স্তূপ, মামলা প্রত্যাহার না হলে আবর্জনা পরিষ্কার করবে না বিসিসির কর্মীরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৬৬ বার

গত তিনদিন যাবৎ নগরীর আবর্জনা পরিষ্কার করা থেকে বিরত রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। ফলে বরিশাল নগরীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে আইনশৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষের পর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ একাধিক কর্মকর্তা কর্মচারীর নামে মামলা হয়। আজ পরিচ্ছন্ন কর্মচারীদের এক মানববন্ধনে বিসিসির মেয়রসহ সকল কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কাজে ফিরবে না বলে ঘোষণা দেয়া হয়েছে।
আজ বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন করে বিসিসির পরিচ্ছন্নতা কর্মী ও সাধারণ কর্মচারীরা। অর্ধ সহস্রাধিক কর্মচারীর এ মানববন্ধনে অবিলম্বে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বিসিসির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যতায় তারা নগরী পরিষ্কারের কাজে নামবেন না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কর নির্ধারক বেলায়েত বাবলু, বাবুল হালদার এবং পরিচ্ছন্ন কর্মী মাসুদ।

এদিকে গত তিনদিন যাবত ময়লা আবর্জনা পরিষ্কার না করায় নগরীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com