শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ক্রিপ্টো হ্যাকিং ১০ কোটি ডলার বেহাত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৫০ বার

ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জাপানি সাইট ‘লিকুইড’ হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকাররা হাতিয়ে নিয়েছে আনুমানিক ১০ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি। চলতি মাসেই ক্রিপ্টো হ্যাকিংয়ের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে মাসের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি লেনেদেনের সাইট পলি নেটওয়ার্কে হামলা করে প্রায় ৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি টোকেন হাতিয়ে নেয় হ্যাকাররা। হ্যাকিংয়ের খবর নিশ্চিত করেছে লিকুইড। বেশ কয়েকটি ডিজিটাল ওয়ালেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সাইটটি। এক টুইটে লিকুইড লিখেছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, #লিকুইডগ্লোবাল ওয়ার্ম ওয়ালেট ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আমাদের সম্পদ কোল্ড ওয়ালেটে সরিয়ে নিচ্ছি’। তথাকথিত ‘ওয়ার্ম’ বা ‘হট’ ওয়ালেটগুলো আদতে অনলাইনভিত্তিক; ব্যবহারকারীরা যেন তাদের ক্রিপ্টোকারেন্সি সহজে অ্যাক্সেস করতে পারেন সেটি মাথায় রেখে তৈরি করা হয় ওই ওয়ালেটগুলো। এর বিপরীতে ‘কোল্ড ওয়ালেট’গুলো থাকে অফলাইনে। ফলে ‘কোল্ড ওয়ালেট’ আক্রমণ করা তুলনামূলক কঠিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com