বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টেনিসি’র বন্যাকে ‘বড়ো বিপর্যয়’ হিসেবে ঘোষণা দিলেন বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২২৬ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যের প্রাকৃতিক দুর্যোগকে বড়ো ধরনের বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি সেখানকার জন্য ফেডারেল তহবিল অনুমোদন করেছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।

এদিকে টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২১ জন প্রাণ হারিয়েছে। রাজ্যটিতে শনিবার তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি হয়েছে যাকে আবহাওয়াবিদরা ঐতিহাসিক বলে বর্ণনা করেছে। টেনিসিতে ১৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বাইডেনের এ উদ্যোগের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হামফ্রেইস কাউন্টির লোকজন ফেডারেল সহায়তা পাবে।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, এ অর্থ দিয়ে লোকদের জন্য অস্থায়ী বাড়িঘর নির্মাণ এবং বাড়িঘর মেরামতের কাজ করা হবে। এছাড়া যাদের বীমাহীন সম্পত্তির ক্ষতি হয়েছে তাদের স্বল্পখরচে ঋণসুবিধাও দেয়া হবে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com