বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ভারতকে হটিয়ে সিংহাসনে পাকিস্তান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৩০ বার

হেডিংলি টেস্টে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা খেল ভারত। শীর্ষস্থান খুইয়ে একধাক্কায় তিন নম্বরে নেমে গেল ভারতীয় দল। আর পাকিস্তান ওঠে এলো শীর্ষস্থানে।

হেডিংলি টেস্টের আগে ৫৮.৩৩ শতাংশ হারে ১৪ পয়েন্ট সংগ্রহ করে ভারত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে অবস্থান করছিল। লিডসে হারের পর তিনটি টেস্ট থেকে ৩৮.৮৮ শতাংশ হারে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেলেন কোহলিরা।

ভারত হারায় লিগ টেবিলের শীর্ষে োঠে যায় পাকিস্তান। তারা ২টি টেস্ট থেকে ৫০.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। ওয়েস্ট ইন্ডিজও ২টি টেস্ট থেকে ৫০.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে পাকিস্তান অ্যাওয়ে সিরিজ খেলার সুবাদে ক্রমতালিকায় এগিয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে দ্বিতীয় স্থানে।

ঠিক একইভাবে ভারতের মতো তিনটি টেস্ট থেকে ৩৮.৮৮ শতাংশ হারে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে ইংল্যান্ডও। এক্ষেত্রেও ভারত অ্যাওয়ে সিরিজ খেলার সুবাদে রুটদের থেকে এগিয়ে রয়েছে। ইংল্যান্ড রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে।

ভারত ও ইংল্যান্ড পয়েন্টের নিরিখে এগিয়ে রয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের থেকে। তা সত্ত্বেও তারা লিগ টেবিলের পিছনের সারিতে অবস্থান করছে। কারণ, এবারও পয়েন্টের নিরিখে নয়, ফাইনালিস্ট নির্ধারণ করা হবে সংগৃহীত পয়েন্টের শতকরা হারে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বিন্যাস অনুযায়ী, প্রতিটি টেস্ট জয়ের জন্য মিলবে ১২ পয়েন্ট করে। ম্যাচ টাই হলে ৬ পয়েন্ট করে ভাগ করে নেবে দু’টি দল। টেস্ট ড্র হলে উভয় দলের ঝুলিতে যাবে চার পয়েন্ট করে। অর্থাৎ দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ ২৪ পয়েন্ট, তিন ম্যাচের সিরিজে ৩৬ পয়েন্ট, চার টেস্টের সিরিজে ৪৮ পয়েন্ট এং পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৬০ পয়েন্ট পেতে পারে কোনো দল। সেইসাথে স্লো ওভার-রেটের কারণে পয়েন্ট কাটারও নিয়ম রয়েছে। নির্ধারিত সময়ে যতগুলো ওভার কম করবে কোনো দলে, তত পয়েন্ট কাটা যাবে তাদের।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com