বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মেসির অভিষেক ম্যাচ কখন, কীভাবে দেখবেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৬৬ বার

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগদানের পর এখনো মাঠে নামেননি লিওনেল মেসি। গত ১০ আগস্ট লিগ ওয়ানের দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও সম্পূর্ণ ফিট না থাকায় মেসিকে মাঠে নামায়নি পিএসজি। অবশেষে আজ রোববার লিগের ম্যাচে রেঁসের বিপক্ষে পিএসজির জার্সিতে অভিষেক হতে যাচ্ছে মেসির। ধারণা করা হচ্ছে, পুরো ম্যাচ মাঠে না থাকলেও কিছু সময় খেলতে দেখা যাবে আর্জেন্টাইন সুপারস্টারকে।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় রেঁসের মাঠে খেলতে নামবে পিএসজি। এই ম্যাচে মেসির সঙ্গে দেখা যেতে পারে নেইমারকেও। তবে আগের মতোই একাদশে থাকবেন কিলিয়ান এমবাপেও। যার কারণে বলা যায়, আজ রাতেই বিশ্বসেরা এই আক্রমণ ত্রয়ীকে একসঙ্গে দেখতে যাচ্ছে ফুটবল সমর্থকরা।

ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে কালার্স টিভি। এ ছাড়াও অনলাইনে ভুত অ্যাপ-এ, সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা যাবে। তবে ফ্রিতে ইয়াসিন টিভি, টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট এর মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মেও খেলা দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com