বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

৪ বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৫২ বার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেনের চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। গতকাল রোববার রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ার পর খুলনা থেকে ঢাকা, রাজশাহী ও গোয়ালন্দগামী এবং বিপরীতমুখী যাত্রীবাহী ট্রেনগুলো দর্শনা, আনসারবাড়িয়া ও সাবদালপুর স্টেশনে আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেলবাহী নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়ে। রোববার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশ্যে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় চারটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এ লাইনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বেলা ১২টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলেও জানান উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com