বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ দল প্রস্তুত, শিগগির ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২১৪ বার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণার সময় বেধে দিয়েছে ইন্টারন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যেই দল ঘোষণার তাগিদ দিয়ে রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ইতোমধ্যে কয়েকটি দেশ তাদের স্কোয়াড ঘোষণা করলেও পিছিয়ে বাংলাদেশ।

তবে খুব শিগগির বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের মাঝামাঝি সময়ে দল ঘোষণা করা হবে। ইতোমধ্যে দলে কারা থাকবে তা চূড়ান্ত করে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আজ মঙ্গলবার ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, ‘বিশ্বকাপ দল নিয়ে আমার আর কোচের মধ্যে আলোচনা হয়েছে, নির্বাচকরাও উনাদের ভাবনা জানাবেন। শিগগিরই আপনারা জানতে পারবেন কী হচ্ছে। সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে আপনারা তাড়াতাড়ি জানতে পারবেন।’

‘বিশ্বকাপ দল মোটামোটি ঠিক করা হয়েছে (অল সেট)। নির্বাচকরা আশা করি দলটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন,’ যোগ করেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজের আগে দল ঘোষণা হলে ক্রিকেটাররা চাপ মুক্ত থাকতে জানিয়ে তিনি বলেন, ‘এটা হয়তোবা ভালো হতো, যদি সিরিজের আগে দলটা দিয়ে দেওয়া হতো। তাহলে ক্রিকেটাররা নির্ভার থাকতে পারতো। কিন্তু আমার মনে হয় যে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, আমাদের কাজ ক্রিকেট খেলা এবং মাঠে আমরা নিজেদের কতটুক মেলে ধরতে পারি এই জিনিসগুলো আমাদের ক্রিকেটার হিসেবে চিন্তা করা উচিত।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com