রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

স্কুল-কলেজ খুলবে কবে, কমিটির পরামর্শের অপেক্ষায় শিক্ষা মন্ত্রণালয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩২ বার

স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত আটকে আছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শের অপেক্ষায়। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ক্ষেত্রে সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে কোনো একটি সংখ্যা বিবেচনা করা যায় কিনা, এ বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ চেয়েছিল শিক্ষা প্রশাসন। সে পরামর্শ এখনো মেলেনি।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকটি হয়নি। বৈঠক না হওয়ার কারণ সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শ পাওয়া যায়নি। দু-একদিনের মধ্যে পাওয়া গেলে রবিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলে দেওয়া হবে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে শিক্ষার্থীরা পারিবারিক পরিম-লে কোলাহলের মধ্যে থাকে- এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ক্ষেত্রে সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে কোনো একটি সংখ্যা বিবেচনা করা যায় কিনা, সে বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ চাওয়া হয়। গত ২৬ আগস্ট অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় পরামর্শ চাওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ আগস্ট সচিব সভায় করোনা সংক্রমণ পরিস্থিতি এবং টিকা দেওয়ার বিষয়টি বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রস্তুতি শুরু করে। চলতি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে চিন্তা করছে শিক্ষার দুই মন্ত্রণালয়। গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। সবশেষ ঘোষণায় এ ছুটি বাড়ানো হয়েছে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com