বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কিউইদের হারিয়ে র‌্যাকিংয়ে বড় লাফ বাংলাদেশের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৪ বার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ছন্দে বাংলাদেশ। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজের প্রথম ম্যাচে জিতে দারুণ সুখবর পেল বাংলাদেশ। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তিন ধাপ এগোলো মাহমুদউল্লাহ দল। যদিও সিরিজ শেষ না হওয়া পর্যন্ত অফিসিয়ালি কিছু জানাবে না আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড সিরিজের আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের দশম স্থানে ছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর ৪ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। এখন ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে গেছে লাল-সবুজের বাংলাদেশ।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজে বাংলাদেশের সামনে রয়েছে সর্বোচ্চ পাঁচে ওঠার সুযোগ। কিউইদের বিপক্ষে প্রত্যাশা ৫-০’তে হোয়াইটওয়াশ করার। যদি তা করতে পারে তবে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও বড় লাফ দেবে বাংলাদেশ দল। পুরো সিরিজের সব ম্যাচ জিতলে পাঁচ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের পাঁচ নম্বরেই উঠে যাবে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com