বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

নিউইয়র্ক কনস্যুলেটে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৪ বার

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯” উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কনস্যুলেট-এর ফেসবুক ও ওয়েব সাইটে বিশেষ পোস্ট আপলোড করা হয়েছে। “সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে”-এটি এ বছরের “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯” এর প্রতিপাদ্য। উক্ত পোস্টে উল্লেখ করা হয় যে, দ্রæত পরিবর্তনশীল তথ্য প্রযুক্তি খাতে নতুন নতুন ক্ষেত্র সম্ভবনা সৃষ্টির পাশাপাশি এর নেতিবাচক প্রভাবও বৃদ্ধি পা”েছ। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অনুষঙ্গ। ফলে সাইবার স্পেসে সত্য মিথ্যা যাচাই না করে অনেকেই তথ্য আপলোড বা শেয়ার করে সমাজ ও রাষ্ট্র ব্যব¯’ায় বিরুপ প্রভাব বিস্তারের অপচেষ্টা করছে। এ বাস্তবতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ১২ ডিসেম্বর ২০১৯ তারিখ দেশব্যাপী তৃতীয় বারের মত ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপিত হ”েছ। উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ এর চারটি ভিত্তি: (১) কানেকটিভিটি (২) আইসিটি ইন্ডাস্ট্রি প্রমোশন (৩) ই-গর্ভন্যান্স (৪) মানবসম্পদ উন্নয়ন।
এ বিষয়ে প্রবাসী বাংলাদেশীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের প্রতিপাদ্য সম্বলিত লিফলেট ও ডকুমেন্টারীও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর ফেসবুক ও ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
প্রবাসী বাংলদেশীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিবাসন দিবস, ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিতব্য অনুষ্ঠানে এ বিষয়ক একটি ডকুমেন্টারী প্রদর্শিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com