বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা, কখন, কীভাবে দেখবেন?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪১ বার

কোপা আমেরিকার ফাইনালের পর আবারও ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার কোনো দলই এখনো হারেনি। টানা সবকয়টি ম্যাচে জয় পাওয়া ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে লিওনেল মেসিরা। সমানসংখ্যক ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে দুইয়ে আলবিসেলেস্তারা।

করোনা ও কোয়ারেন্টিন জটিলতা এড়াতে ইউরোপীয় শীর্ষ লিগগুলো দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের ছাড়তে অসম্মতি জানিয়েছিল। ফিফার অনুরোধেও ইংলিশ লিগের দলগুলো ফুটবলারদের ছাড়েনি। সে বিধিনিষেধ মেনে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা আসেননি বিশ্বকাপ বাছাইপর্বে। ফলে পূর্ণ শক্তির একাদশ পাচ্ছেন না কোচ তিতে।

সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় অর্থ্যাৎ আজ মধ্যরাতেই ব্রাজিলের মাঠ নিও কিমিকা অ্যারেনা, সাও পাওলোতে মুখোমুখি হবে দুই দল। ভারত উপমহাদেশীয় কোনো চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার না হওয়ায় দেখতে হবে অনলাইনে। অনলাইনে দেখা যাবে, ইয়াসিন টিভি, টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com