বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কে হচ্ছেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, আলোচনায় পাঁচ শিক্ষক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯ বার

উপমহাদেশের দ্বিতীয় বৃহৎ কওমি আঁতুড়ঘর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় এবার কে হচ্ছেন মহাপরিচালক বা মুহতামিম- এনিয়ে আগামীকাল বুধবার হবে শূরা বৈঠক। ওই বৈঠকে নির্বাচিত হবেন মাদ্রাসার মহাপরিচালক! কওমি অঙ্গনের সর্বোচ্চ বিদ্যাপীঠ এ মাদ্রাসায় দীর্ঘদিন ধরে মহাপরিচালকের পদে ছিলেন আল্লামা আহমদ শফী। বছরখানেক আগে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে তিনি এ ‘পদ’ থেকে পদত্যাগ করেন। সেই থেকে ‘মহাপরিচালক’ পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। তিনজন সিনিয়র শিক্ষক দিয়ে তিন সদস্যের একটি কমিটি (প্যানেল মুহতামিম) এর মাধ্যমে পরিচালিত হচ্ছে মাদ্রাসা। ওই কমিটিতে রাখা হয়- মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমী, আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহিয়া। অদৃশ্যভাবে আল্লামা জুনায়েদ বাবুনগরীই মাদ্রাসার পরিচালনাসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত দিতেন বলে জানা যায়। যে কারণে মহাপরিচালক পদে কেউ না থাকলেও শূন্যতা অনুভব করেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
হেফাজতে ইসলামের আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই মাদ্রাসার মহাপরিচালক হিসেবে আলোচনায় রয়েছেন মাদ্রাসার পাঁচ সিনিয়র শিক্ষক।

তাঁরা হলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির তিন সদস্য মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমী, আল্লামা শেখ আহমদ এবং মাওলানা ইয়াহিয়া। এ ছাড়া আলোচনায় রয়েছেন মুফতি জসিম উদ্দিন এবং মাওলানা শোয়েবও।
হাটহাজারী মাদ্রাসার শূরা সদস্য, ফতেপুর নছেরুল উলুম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান বলেন, আগামীকাল বুধবার হাটহাজারী মাদ্রাসার শূরা সদস্যদের বৈঠক হবে। এতে মহাপরিচালক (মুহতামিম), সহকারী মহাপরিচালক (নায়েবে মুহতামিম) ও শায়খুল হাদিস, শিক্ষা পরিচালক নির্বাচন করা হবে। এরই মধ্যে দাওয়াতনামা শূরার সব সদস্যের হাতে পৌঁছে দেয়া হয়েছে। আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর মাদ্রাসায় ১৩ জন শূরা সদস্যের মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাওলানা নোমান ফয়জী ইতিপূর্বে মারা গেছেন। বর্তমানে শূরা সদস্যের সংখ্যা ১১ জন।
মাদ্রাসার আরেক শূরা সদস্য, ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী বলেন, বুধবার শূরা বৈঠক হবে। বৈঠকে সিদ্ধান্ত হবে মাদ্রাসার নতুন মহাপরিচালক কে হবেন। শূরা বৈঠক যেটি ভালো মনে করবে সেটিই সিদ্ধান্ত নেবে। তবে বৈঠকে বাবুনগরীর মৃত্যুতে শূন্য হওয়া পদে নিয়োগ হতে পারে। আল্লামা জুনায়েদ বাবুনগরী একসময় মাদ্রাসার নায়েবে মুহতামিম ছিলেন। কিন্তু মৃত্যুর আগে তিনি পরিচালনার কোনো দায়িত্বে ছিলেন না। তিনি শুধু প্রধান শায়খুল হাদিস ও শিক্ষা সচিবের দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com