বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের হাত ভেঙে দিলো এনজিও কর্মকর্তা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬০ বার

নোয়াখালী পৌর এলাকায় কিস্তির টাকা না পেয়ে মো. বাদশা (৩৫) নামের এক গ্রাহককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এসএসএস (সোসাইটি ফর সোস্যাল সার্ভিস) নামের এক এনজিও’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। মাত্র ৮শ’ টাকার জন্য এমন হামলার প্রতিবাদ জানিয়ে তাদের বিচারের দাবি জানিয়েছেন গ্রাহকের স্ত্রী ফাতেমা। তবে এনজিও কর্মকর্তাদের দাবি, ওই গ্রাহক তাদের সঙ্গে খারাপ আচারণ করায় অনাকাঙ্ক্ষিতভাবে হাতাহাতির ঘটনা ঘটেছে।

হাসপাতালে চিকিৎসাধীন পৌরসভার গোপায় এলাকার দিনমজুর বাদশা জানান, গত ২০২০ সালের আগস্ট মাসে এসএসএস এনজিও’র উজিয়ালপুর সদর শাখা থেকে ৩০ হাজার টাকা কিস্তি গ্রহণ করেন তিনি। নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে ৮শ’ টাকা করে ৪৬ কিস্তিতে মোট ৩৬ হাজার ৩ শ’ টাকা পরিশোধ করতে হবে। গত কয়েক মাসে কিস্তির টাকার ৮০ ভাগের বেশি টাকা পরিশোধ করেন তিনি।

তিনি জানান, গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এনজিওর শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন ও কিস্তি আদায়কারি গোলাম কিবরিয়া তার বাড়িতে আসেন। হাতে টাকা না থাকায় তাদের ঘরে বসতে বলেন তিনি। কিছু সময় অতিবাহিত হলে উত্তেজিত হয়ে পড়েন এনজিও কর্মকর্তারা। কিছু সময়ের মধ্যে টাকা আসলে দেওয়া হবে জানালে- তার সঙ্গে বাকবির্তকে জড়িয়ে পড়েন ওই কর্মকর্তারা।

এর একপর্যায়ে আলমগীর বাদশাকে প্রথমে একটি থাপ্পড় মারলে পড়ে যান তিনি। এরপর মাটি থেকে উঠতে গেলে আবার লাথি দিয়ে পুনরায় মাটিতে ফেলে দেয় কিবরিয়া। দ্বিতীয়বার পড়ে যাওয়ায় বাম হাত ভেঙে গিয়ে পা’সহ শরীরের কয়েকটি স্থানে জখম হয় বাদশার। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিকেলে ৫টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কথা বলতে আজ বৃহস্পতিবার এসএসএস উজিয়ালপুর নোয়াখালী সদর শাখায় গিয়ে শাখা ব্যবস্থাপক আলমগীরকে অনুপস্থিত পাওয়া যায়। আর অফিসে থাকলেও ক্যামেরার সামনে কথা বলেননি কিস্তি আদায়কারী গোলাম কিবরিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com