শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

ধরতে না পেরে ওরা আমায় ভূত ভেবেছিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার

যুদ্ধের সময় মার্কিন ও আফগান সেনার চোখ ফাঁকি দিয়ে কাবুলেই ছিলেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এক সংবাদ সম্মেলনে তিনি নিজে এ কথা বলেন। তার ভাষায়, ‘ক্রমাগত চেষ্টার পরও ধরতে না পেরে আমেরিকা ও আফগান সেনারা আমাকে ভূত ভাবতে শুরু করেছিল। ভেবেছিল মুজাহিদ নামে হয়ত কেউ নেই। কিন্তু গোটা সময় ধরে আমি কাবুলেই ছিলাম। ছায়ার মতো ওদের পেছনেই ছিলাম।’

মুজাহিদ বলেছেন, উত্তর-পশ্চিম পাকিস্তানের নওসেরায় হাক্কানিয়া সেমিনারিতে পড়াশোনা করেছেন। সারাবিশ্বে প্রতিষ্ঠানটি ‘তালেবান বিশ্ববিদ্যালয়’ নামেই পরিচিত। অনেকে আবার ‘জিহাদের বিশ্ববিদ্যালয়’ বলেও নাম দিয়েছেন।

শুধু জাবিউল্লাহ মুজাহিদই নন, আফগানিস্তানের বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি থেকে শুরু করে পানি ও বিদ্যুৎমন্ত্রী মোল্লা আবদুল লতিফ মনসুর, টেলিকম মন্ত্রী নাজিবুল্লা হাক্কানি, শিক্ষামন্ত্রী মৌলানা আবদুল বাকি হাক্কানিও ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন বলে জানান তিনি।

মার্কিন সেনা যখন আফগানিস্তান আক্রমণ করে তখনো কাবুলে থেকে সংগঠনের কাজ করেছিলেন বলে দাবি করেন মুজাহিদ। তিনি বলেন, ‘আমাকে ধরার জন্য বহু তল্লাশি চালিয়েছে ওরা। প্রত্যেক বার আমিও ওদের চোখের সামনে থেকে পালিয়েছি।’ তার খোঁজ পেতে স্থানীয়দের অনেক টাকা দিয়েছিল আমেরিকা সেনা। অনেক গুপ্তচর নিয়োগ করা সত্ত্বেও তাকে ধরতে পারেনি বলে দাবি করলেন জাবিউল্লাহ। তিনি বলেন, ‘কোনো দিন আফগানিস্তান ছাড়ার চেষ্টা করিনি। এমনকি আফগানিস্তান ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবিনি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com