বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আবারও বায়ার্নে ধরাশায়ী বার্সেলোনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২২ বার

চ্যাম্পিয়ন্স লিগের গেল আসরে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনক হারের ক্ষত মুছতে না মুছতে আবারও ধরাশায়ী বার্সেলোনা। যাদের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছিল স্প্যানিশ জায়ান্ট; তাদের সঙ্গে হার দিয়ে নতুন মৌসুম শুরু করেছে রোনাল্ড কোম্যানের দল। প্রতিশোধের হুঙ্কার দিলেও মাঠে ঠিকই নেতিয়ে পড়েছিল কাতালানরা।

মঙ্গলবার রাতে ই গ্রুপের ম্যাচে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৩-০ গোলের ব্যবধানে তাদেরকে হারিয়েছে বায়ার্ন। জার্মান জায়ান্টদের হয়ে একটি গোল করেন থমাস মুলার, বাকি দুটি রবার্তো লেভানদোভস্কির পা থেকে আসে।

জমজমাট লড়াইয়ে ১৯তম মিনিটে সুযোগ তৈরি করে বায়ার্ন। লেরয় সানের শট বার্সেলোনার একজনের পায়ে লেগে সামান্য দিক পাল্টানোয় বিপদ হতে পারতো, দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেন। বেশ কয়েকবার সুযোগ নষ্ট করে ৩৩তম মিনিটে আলোর মুখ দেখে বায়ার্ন।

ডি-বক্সের বাইরে থেকে থমাস মুলারের শট এরিক গার্সিয়ার গায়ে লেগে অনেকখানি দিক পাল্টে সোজাসুজি বল জালে জড়ায়। অন্যদিকে ঝুঁকে পড়া স্টেগেনের তখন কিছুই করার ছিল না।

প্রথমার্ধ জুড়ে কোনো রকম আক্রমণই সামলাতে হয়নি বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় বার্সেলোনা। তবে সের্হিও বুসকেতসের শট পা বাড়িয়ে রুখে দেন মুলার।

৫৬তম মিনিটেই লিড দ্বিগুণ করে বায়ার্ন। ১৮ বছর বয়সী মুসিয়ালার বুলেট গতির শট পোস্টে লেগে ফেরার সঙ্গে সঙ্গে লেভানদোভস্কি শটে সহজেই বল জালে জড়ায়।

৮৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সাকে ছিঁটকে দেন লেভানদোভস্কি। সের্গে জিনাব্রির শট পোস্টে লেগে ফেরার পর বল ধরে এক ডিফেন্ডারকে এড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন পোলিশ এই তারকা ফরোয়ার্ড। এতেই বার্সার মাঠ থেকে ৩-০ জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com