বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

শীর্ষস্থান হারালেন সাকিব, ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে নাসুম-নাঈম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৯ বার

এক মাস আগেই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন সাকিব আল হাসান। অল্প সময়ের ব্যবধানে সেই স্থান ধরে রাখতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে দুই ম্যাচ মোটামুটি ভালো করলেও পরের দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। যার কারণে তার রেটিং পয়েন্ট কমে গিয়েছে। এক মাসের ব্যবধানে আবারও শীর্ষস্থানে ফিরেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।

আজ বুধবার আইসিসির সবশেষ র‌্যাংকিং হালনাগাদ প্রকাশিত হয়েছে। আর সেখানে ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। এ ছাড়া উন্নতি হয়েছে ওপেনার মোহাম্মদ নাঈম, স্পিনার নাসুম আহমেদ ও পেসার মুস্তাফিজুর রহমানের।

ব্যাটিং র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ২৯ নম্বর স্থানে উঠে এসেছেন রিয়াদ। শেষ দুই ম্যাচে ২৯ ও ২৩ রান করে তার সঙ্গে সমান লাফ দিয়ে ক্যারিয়ার সেরা ২৪তম স্থানে নাঈম। নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ও ফিন অ্যালেন ক্যারিয়ার সেরা র‌্যাংকিং অর্জন করেছেন। তারা দুজন যথাক্রমে ৪৪তম ও ৬৬তম স্থানে।

বাংলাদেশি খেলোয়াড়রা বোলিং র‌্যাংকিংয়েও এগিয়েছেন। চতুর্থ টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে ৯৩ রানে থামাতে চার উইকেট নেওয়া মুস্তাফিজ দুই ধাপ এগিয়ে আট নম্বরে। একই ম্যাচে চার উইকেট নেওয়া নাসুম আহমেদ ২৫ ধাপের বিশাল লাফ দিয়েছেন, ১৫তম স্থানে এই স্পিনার। নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেল ৯৩ ধাপ এগিয়ে ৬০ নম্বরে।

চতুর্থ ম্যাচে সিরিজ জয়ী অপরাজিত ৪৩ রান ও শেষ টি-টোয়েন্টিতে ২৩ রান করা মাহমুদউল্লাহ অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দশম স্থানে। সেখানে ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে তার সঙ্গী কেনিয়ার কলিন্স ওবুয়া। সাকিব শেষ ম্যাচে বিশ্রামে থাকায় তার পতন হয়েছে এক ধাপ। তার চেয়ে ১০ রেটিং পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে নবী (২৮৫)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com