বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আইপিএল থেকে সরে দাঁড়ালেন যেসব তারকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বের খেলা শুরুর আগেই সরে দাঁড়িয়েছেন অনেক তারকা ক্রিকেটার।

রোববার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্বের খেলা। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে দেখা যাবে না বেশকিছু তারকা ক্রিকেটারকে।

চেন্নাই সুপার কিংস: আইপিএল চলতি আসরের প্রথমার্ধে অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজেলউডের পরিবর্তে অসি তারকা জেসন বেহরেনডর্ফকে দলে নিয়েছিল। করোনার কারণে টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামা হয়নি বেহরেনডর্ফের।

দিল্লি ক্যাপিটালস: চোটের কারণে আগেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন ইংলিশ তারকা পেসার ক্রিস ওকস, তার পরিবর্তে দিল্লি দলে নিয়েছিল অস্ট্রেলিয়ার বেন ডারশিসকে।

কলকাতা নাইট রাইডার্স: প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি আইপিএলের দ্বিতীয়ার্ধে অংশ নেবেন না। তার পরিবর্তে কেকেআর দলে নেয় নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে।

পঞ্জাব কিংস: ঝাই রিচার্ডসন, রিলি মেরেডিথ ও ডেভিড মালান টুর্নামেন্টে অংশ নেবেন না। তাদের পরিবর্তে পাঞ্জাব দলে নিয়েছে ন্যাথান এলিস, আদিল রশিদ ও এডেন মার্কওরামকে।

রাজস্থান রয়্যালস: বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার ও অ্যান্ড্রু টাইকে দলে পাবে না রাজস্থান। তাদের পরিবর্তে ওশান থমাস, এভিন লুইস, তাবরিজ শামসি ও গ্লেন ফিলিপসকে দলে নিয়েছে রাজস্থান।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি পাচ্ছে না অ্যাডাম জাম্পা, ফিন অ্যালেন, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন ও ওয়াশিংটন সুন্দরকে। কোহলিরা বদলি হিসেবে দলে নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, টিম ডেভিড, দুষ্মন্ত চামিরা, জর্জ গার্টন ও আকাশ দীপকে।

সানরাইজার্স হায়দরাবাদ: জনি বেয়ারস্টো শেষ মুহূর্তে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তার পরিবর্তে হায়দরাবাদে খেলবেন শেরফান রাদারফোর্ড।

মুম্বাই ইন্ডিয়ান্স: মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে কোনো রদবদল হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com