রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, পানিতে ডুবে প্রেমিকসহ অভিনেত্রীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ বার

আসছে অক্টোবরে প্রেমিকের সঙ্গে বাগদান সারতে চেয়েছিলেন মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে। এর আগে তিনি প্রিয় মানুষ শুভম দাদগেরকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ভারতের গোয়াতে। কিন্তু এই ছুটিই যে তার শেষ ছুটি হবে তা বুঝতে পারেনি কেউই। গোয়া থেকে ছুটি কাটিয়ে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঈশ্বরী ও তার প্রেমিক শুভম। মাত্র ২৫ বছর বয়সেই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সোমবার ভোরে আরপোড়া এবং হাদফাদে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারায় এই প্রেমিক যুগলের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়লে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

দীর্ঘ কাজের ক্লান্তি কাটিয়ে উঠতে গত ১৫ সেপ্টেম্বর প্রেমিককে নিয়ে গোয়া যান ওই মারাঠি অভিনেত্রী। কিন্তু ফেরার পথে তাদের গাড়িটি উল্টে পানিতে পড়ে গেলে দরজা বন্ধ থাকায় তারা বের হয়ে আসতে পারেননি। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মরদেহ উদ্ধার করে।

পুনের বাসিন্দা ঈশ্বরী ও শুভমের মৃত্যুর বিষয়টি তাদের ঘনিষ্ঠ কেউই মেনে নিতে পারছেন না। সুনীল চৌথমলের ‘প্রেমাছে সাইড এফেক্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল ঈশ্বরীর। গোয়া যাওয়ার আগে বেশ কিছু হিন্দি ও মরাঠি প্রোজেক্টের শুটিং সম্পন্ন করে গেছেন তিনি। পর্যায়ক্রমে এগুলো মুক্তি পাওয়ার কথার রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com