বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ক্রিকেটে আর ‘ব্যাটসম্যান’ শব্দটি থাকছে না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ বার

সাকিব, মুশফিকদের আর ‘ব্যাটসম্যান’ বলা যাবে না। বলতে হবে ‘ব্যাটার’। অর্থাৎ ক্রিকেটে বহুল প্রচলিত ‘ব্যাটসম্যান’ শব্দটি আর থাকছে না।

শব্দটি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে এমসিসি।

এমন সিদ্ধান্তের নেপথ্যে একমাত্র কারণ ক্রিকেটে নারীদের অগ্রগামিতা। এর আগে এমসিসি নারী ক্রিকেটারদের বেলায়  ‘ব্যাটসম্যান’ বলার নিয়ম করলেও তাদের ক্ষেত্রে  ‘ব্যাটার’ শব্দটি ব্যবহার হয়ে আসছে।

তাই এবার এক শব্দে গিয়ে থামতে চাইছে এমসিসি। এখন থেকে ছেলে ও মেয়ে দুই ধরনের ক্ষেত্রেই ব্যবহার করা হবে ‘ব্যাটার’ শব্দটি। ইতোমধ্যে নিজেদের ডিজিটাল প্ল্যাটফরমে এর ব্যবহার শুরু করেছে আইসিসি।

বিবৃতিতে বুধবার এমসিসি জানায়, ‘খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়েছে।’

এ বিষয়ে এমসিসির ক্রিকেট ও অপারেশন্সবিষয়ক সহকারী সচিব জেমি কক্স বলেছেন, ‘এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এ পদক্ষেপ। ‘ব্যাটার’ শব্দটি খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে ইতোমধ্যে এটি গ্রহণ করে নিয়েছে।’

তথ্যসূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com