শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

উন্নয়নকাজের মাধ্যমে পকেট ভারীর সুযোগ নেই: কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৭ বার

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়নকাজের মাধ্যমে কারো পকেট ভারী করার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে বলে।

কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

শনিবার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দল কাদের বলেন, আগামী বছরের জুনে উদ্বোধন করা হবে পদ্মা সেতু। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলও চালু হবে ২০২২ সালে।

এক্সপ্রেসওয়ের কাজ চললেও জনগণের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০০ কোটি টাকা। ২০২৬ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com