বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে টাইগার যুবারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৭ বার

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লঙ্কান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে টাইগার যুবাদের সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আজ রোববার এক প্রেস বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কায় পৌঁছাবে টাইগার যুব দল। করোনা পরিস্থিতির কারণে বায়ো-বাবলের মধ্যে হবে এই সিরিজ।

সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের চারটি ম্যাচ ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী শ্রীলঙ্কার নতুন কোচ আভিষ্কা গুনাবর্দনে বলেছেন, ‘অনেক দিন পর অনূর্ধ্ব-১৯ দলকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দেবে আসন্ন সিরিজ। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলার জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পেতে এটি সহায়ক হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com