বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

প্লে-অফে যেতে পারবে কলকাতা?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৭ বার

আইপিএল ২০২১-এর প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ও চেন্নাই পরপর জয় তুলে নিয়ে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকার দ্বি-পক্ষীয় লড়াই চালাচ্ছে বলা যায়। আরসিবি তিন নম্বর জায়গা ধরে রেখে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রেখেছে। তবে বাকি চারটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে শেষ মুহূর্ত পর্যন্ত।

আপাতত দেখে নেয়া যাক আইপিএল ২০২১-এর আপডেটেড পয়েন্ট টেবিল

১. চেন্নাই সুপার কিংস : ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সিএসকে উঠে আসে লিগ টেবিলের শীর্ষে। তাদের নেট রান-রেট +১.০৬৯।

২. দিল্লি ক্যাপিটালস : ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দিল্লি নেমে যায় দু’নম্বরে তাদের নেট রান-রেট +০.৭১১।

৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বিরাট কোহলির আরসিবি রয়েছে যথারীতি তিন নম্বরেই। তাদের নেট রান-রেট -০.৩৫৯।

৪. কলকাতা নাইট রাইডার্স : ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কেকেআর থেকে যায় চার নম্বরেই। তাদের নেট রান-রেট +০.৩২২।

৫. পাঞ্জাব কিংস : ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্জাব রয়েছে পাঁচ নম্বরে। তাদের নেট রান-রেট -০.২৭১।

৬. রাজস্থান রয়্যালস : ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান উঠে আসে ছয় নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩১৯।

৭. মুম্বই ইন্ডিয়ান্স: ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বই নেমে যায় সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৫৫১।

৮. সানরাইজার্স হায়দরাবাদ : ৯ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়েছে আট নম্বরে। তাদের নেট রান-রেট -০.৬৩৭।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com