শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ট্রাফিক পুলিশ বক্সে সন্তান প্রসব পথচারী নারীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৪ বার

রাজধানীর বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সে পথচারী এক নারী সন্তান প্রসব করেছে। মা ও সন্তানকে পরে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে শ^শুরবাড়ি জামালপুর থেকে বাবার বাড়ি শরিয়তপুরে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা লাকী আক্তার। পথে বিমানবন্দর গোলচত্বরে এসে প্রসব বেদনা উঠলে তিনি ট্রাফিক পুলিশ বক্সে এসে পুলিশের সাহায্য চান। পরে ট্রাফিক উত্তরা জোনের এসি ও পুলিশ বক্সের এসআই একজন মহিলা
পথচারীর সহায়তায় এসির কার্যালয়ে সন্তান প্রসব করেন।
পরে ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে ওই নারীর স্বামী আহাদ মিয়ার ও তার মামা ঘটনাস্থলে পৌঁছেন। এর পর অ্যাম্বুলেন্সে করে উত্তরা ১ নম্বর সেক্টরের মহিলা মেডিক্যালে পাঠানো হয় তাকে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিমানবন্দর পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, লাকী আক্তারের প্রসব বেদনা উঠলে আমাদের কাছে এসে সাহায্য প্রার্থনা করেন। পরে একটি কক্ষে পথচারী এক নারীর সহায়তায় ডেলিভারির ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com