বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

আইপিএল প্লে-অফ : জায়গা খালি ১টি, দাবিদার ৪ দল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২১৬ বার

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে প্লে-অফের জন্য আর একটি জায়গাই বাকি রয়েছে। আর ওই জায়গার জন্য লড়াই চলছে চারটি দলের। লিগ টেবলের যা পরিস্থিতি, তাতে কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স- এই চার দলই আইপিএলের প্লে-এফে উঠতে পারে। তবে পাঞ্জাব কিংসের একটু চাপ রয়েছে। অঙ্কের হিসাবটা অনেক বেশি জটিল। বাকি তিন দলের মধ্যে কঠিন লড়াই হবে। কিন্তু কোন দল এই মুহূর্তে লিগ টেবলের চার নম্বর জায়গাটি দখল করার জন্য কিছুটা হলেও এগিয়ে রয়েছে, এক নজরে দেখে নিন।

২) পাঁচে থাকা পাঞ্জাব কিংসের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। অন্য দলগুলো মানে কলকাতা, রাজস্থান, মুম্বইয়ের পয়েন্ট নষ্টের দিকেও তাকিয়ে থাকতে হবে। সেই সঙ্গে শেষ ম্যাচে জিততে হবে পঞ্জাবকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ। চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি মুম্বইয়ের কাছে হারতে হবে রাজস্থানকে। রাজস্থানকে আবার হারাতে হবে কলকাতাকে। হায়দরাবাদের কাছে আবার হারতে হবে মুম্বইকে। সে ক্ষেত্রে রানরেট ভাল রাখতে পারলে, তবেই হয়তো শেষ চারে যেতে পারবে পঞ্জাব। যে অঙ্কটা খুবই জটিল। তাদের ৬ শতাংশ প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট পাঞ্জাবের।

৪) মুম্বই ইন্ডিয়ান্সের অঙ্কটাও রাজস্থানের মতোই। দু’টি ম্যাচে জিতলেই তারা চলে যাবে প্লে-অফে। রাজস্থান আর হায়দারাবাদের বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। তাদেরও পয়েন্ট ১২ ম্যাচে ১০। তবে মুম্বইয়ের প্লে-অফে যাওায়ার সম্ভাবনা রয়েছে ১২.৫ শতাংশ।

যা পরিস্থিতি তাতে সবচেয়ে বেশি প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে নাইট রাইডার্সের। আদৌ কি কলকাতা পারবে, প্রথম চারে শেষ করতে? উত্তর পেতে কলকাতা বনাম রাজস্থান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হবে!
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com