রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৫৬ বার

করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। এই সংক্ষিপ্ত সিলেবাসকে আর সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষার আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না।’

এ সময় শিক্ষার্থীদের আন্দোলন করার পরিবর্তে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও দুর্নীতি প্রতিবেদন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘টিআইবির প্রতিবেদন আমরা দেখেছি। এ বিষয়ে পর্যবেক্ষণ করছি আমরা। দ্রুত সময়ের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ বিষয়ে তুলে ধরা হবে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com