বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

দোয়া চাইলেন সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২০০ বার

প্লে-অফের জন্য আর একটি জায়গাই বাকি রয়েছে। আর সেই জায়গার জন্য লড়াই চলছে চারটি দলের মধ্যে। লিগ টেবলের এখনো যা পরিস্থিতি, তাতে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস- এই চার দলের মধ্যে যে কেউ আইপিএলের প্লে-অফে উঠতে পারে। তবে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের চাপটা এখন একটু বেশি। তাদের ক্ষেত্রে অঙ্কের হিসাবটা অত্যন্ত জটিল হয়ে রয়েছে।

এ দিকে মঙ্গলবার ৭০ বল বাকি থাকতে ৮ উইকেটে রাজস্থান রয়্যালসকে নাস্তানাবুদ করে হারানোর পর, প্লে-অফে যাওয়ার আশা কার্যত উজ্বল হলো মুম্বাই ইন্ডিয়ান্সের। রানরেটেও অনেকটাই এগিয়ে গেল মুম্বাই। তারা কলকাতা নাইট রাইডার্সের সমান ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পাঁচে জায়গা করে নিয়েছে। কলকাতার ঠিক ঘাড়েই তারা নিঃশ্বাস ফেলছে। তবে রানরেটের বিচারে কলকাতা একটু এগিয়ে রয়েছে আপাতত। তারা চারে রয়েছে।

সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে কলকাতা। বড় কোনো অঘটন না ঘটলে আজ ম্যাচে রাজস্থানকে হারাতে পারলেই প্লে-অফে চলে যাবে কলকাতা। সাকিব তাই বলেছেন, ‘আমাদের ওপরই এখন সবটা নির্ভর করছে। আশা করি, শেষ ম্যাচে সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’ এর সঙ্গেই ভক্তদের উদ্দেশে তার বার্তা, ‘পরের ম্যাচে যদি খেলি সেরাটা দেওয়ারই চেষ্টা করব। আর আমাদের দলের জন্য প্রার্থনা করবেন, যেন প্লে-অফে যেতে পারি।’

বহু দিন পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাত পর্বে রবিবার আইপিএলের প্রথম কোনো ম্যাচ খেলেছেন সাকিব। দুরন্ত ছন্দে পাওয়া গিয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে। ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। সরাসরি বল ছুড়ে রানআউট করেছেন। ব্যাট করার সুযোগ না পেলেও সাকিব বোলিং এবং ফিল্ডিংয়ে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন। সেই সাকিবই প্লে-অফে ওঠার বিষয়ে আশাবাদী। গত বছর কলকাতা তিনে থাকা সানরাইজার্স হায়দরাবাদ এবং চারে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে সমান পয়েন্ট নিয়েও রানরেটের জন্য পিছিয়ে পড়েছিল। এ বার রানরেট ভালো রয়েছে। শুধু আজ ম্যাচে রাজস্থানকে হারাতেই হবে। তা হলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com