শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা, তিন বাংলাদেশিসহ আহত ১০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২০১ বার

সৌদি আরবের জাজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএর বরাত দিয়ে করা আজ শনিবার আল-জাজিরা, এনডিটিভি, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহত অন্য সাতজনের মধ্যে ছয়জনই সৌদি আরবের নাগরিক। আরেকজন সুইডেনের নাগরিক। আহতদের মধ্যে পাঁচজনের তথ্য পাওয়া গেছে। তারা সামান্য আহত হয়েছেন। অন্য পাঁচজনের অবস্থা তাৎক্ষণিক জানা যায়নি।

সৌদি নেতৃাত্বাধীন জোটের এক মুখপাত্র জানান, ড্রোন হামলায় বিমানবন্দরে জানালার কাঁচসহ বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হন। শনিবার ভোরের দিকে একই স্থানে হামলার চেষ্টাকালে আরেকটি বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন আটক করেছে নিরাপত্তা বাহিনী।

হামলায় ক্ষতিগ্রস্ত জানালার কাঁচ

 

বার্তা সংস্থা রয়র্টাসের খবরে বলা হয়েছে, হামলায় ছয় সৌদি, তিন বাংলাদেশি ও এক সুদানের নাগরিক আহত হন।

এদিকে, কিং আব্দুল্লাহ বিমানবন্দরে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি জাজানসহ ইয়েমেন সীমান্তঘেঁষা সৌদি আরবের শহরগুলোতে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এ হামলার পেছনেও তাদের হাত রয়েছে বলে দাবি সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর।

উল্লেখ্য, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে ২০১৫ সালে ক্ষমতাচ্যুত হন ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদি। তাকে পুনরায় ক্ষমতায় বসাতে ওই বছরই দেশটিতে হুথিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী। সেই থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com