শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর

মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৮৪ বার

আগামী বছরের মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে আমরা ২০ থেকে ৩০ শতাংশ মানুষকে টিকার আওতায় এনেছি। আগামী ডিসেম্বরে ৫০ শতাংশ ও মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে।’

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটুরিয়া উপজেলার ১৭৬টি দুর্গাপূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে শুভেচ্ছা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আসায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছি। অতি শিগগিরই ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের মধ্যে টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে।’

তিনি বলেন, ‘দুর্গাপূজায় সকলকে স্বাস্থ্যবিধি মেনেই পূর্জা অর্চনা করতে হবে। উৎসবে অতিরঞ্জিত কোনো কিছু করা যাবেনা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে হবে।’

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বান পালসহ সদর ও সাটুরিয়া উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী সদর উপজেলার ১১২টি ও সাটুরিয়ায় ৬৪টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৫০০ কেজি করে চালের ডিও লেটার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com