রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২২৯ বার

পবিত্র ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তাতে করোনার পূর্ণ ডোজ টিকা গ্রহণ করার পাশাপাশি মুসল্লিদের কড়া বিধি-নিষেধ পরিপালনের কথা বলা হয়েছে। গতকাল রবিবার সকাল ৬টা থেকে এসব বিধি-নিষেধ কার্যকর করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে যে সকল বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে তা সৌদি আরবের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, ওমরাহ পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় ও মদিনা মসজিদে নববীতে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সৌদি সরকারের তাওয়াক্কালনা অ্যাপে দেখানো সরকারি অনুমোদনপ্রাপ্ত করোনা ভাইরাসের টিকা গ্রহণকারীদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সৌদি ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব ব্যক্তি ওমরাহ হজ পালনে অনুমতি পেয়েছেন আর মক্কা ও মদিনায় যাওয়ার সরকারি সম্মতি পেয়েছেন, তাদের করোনার সম্পূর্ণ টিকা নেওয়া বাধ্যতামূলক। যদি তারা করোনার পূর্ণ ডোজ টিকা না নিয়ে থাকেন, সে ক্ষেত্রে ওমরাহ হজ পালনের ৪৮ ঘণ্টা আগেই করোনার দ্বিতীয় ডোজ নিতে হবে। পূর্ণ ডোজ টিকা না নিলে কেউ ওমরা হজ পালন করতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com