রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

সিনহা হত্যা মামলা : সাক্ষ্য দিচ্ছেন সার্জেন্ট জিয়াউর রহমান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২২৬ বার

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলায় পঞ্চম দফার দ্বিতীয় দিনে সাক্ষ্যগ্রহণ আজ সোমবার শুরু হয়েছে।

সার্জেন্ট জিয়াউর কক্সবাজার সেনাবাহিনীর ৬৩ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত।

সাক্ষ্য গ্রহণের সময় সিনহা হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জন আসামি আদালতের কাঠগড়ায় আছেন বলে জানা গেছে।

সাক্ষ্য শুরুর আগে পিপি ফরিদুল আলম বলেন, সাক্ষ্য দেয়ার জন্য আজ পাঁচজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে। সার্জেন্ট জিয়াউর ছাড়া অন্য চার সাক্ষী হলেন সেনাবাহিনীর সার্জেন্ট আনিসুর রহমান, কক্সবাজার সদর হাসপাতালের ডোম আহমদ কবির ও সৈয়দ কালাম মিয়া এবং পুলিশ কনস্টেবল মোঃ কামরুল হাসান।

এর আগে পাঁচ দফায় সিনহা হত্যা মামলার ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। ১২ অক্টোবর আরো ছয় থেকে সাতজনের সাক্ষ্য নেয়া হতে পারে। এই মামলার মোট সাক্ষী ৮৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে মেজর সিনহা নিহত হন। ঘটনার পর গত ৫ আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com