রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নেপালে বাস খাদে, নিহত ২৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার

নেপালে এক বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। গতকাল মঙ্গলবার দুপুরে বাসটি দেশটির পশ্চিমাঞ্চলের মুগু জেলার একটি পাহাড়ি খাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতকাল দুপুরের দিকে ঘটা ওই দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে কোনো কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল।

নেপাল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন। ঘটনার সময় ঠিক কতজন যাত্রী বাসটিতে ছিল তা এখনও স্পষ্ট নয়। হতাহতদের বেশির ভাগই সনাতনী ধর্মীয় উৎসব বিজয় দশমি পালন করে বাড়ি ফিরছিলেন। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, নেপালে এ ধরনের সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। সাধারণত খারাপ রাস্তা ও যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে এসব দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com